নিহতের স্বজনরা জানান, শনিবার ভোরে তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন। এসময় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কে জরুরি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সকাল ১০টায় তার মৃত্যু হয়।
৭০ বছর বয়সী মিহির লাল কুরি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার, মাগুরা-১ আসনের এমপি এটিএম আব্দুল ওয়াহাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা উদীচী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ, অবৃত্তি সংগঠন কণ্ঠবীথি প্রমুখ।