ঝিনাইদহে আ.লীগের দুই গ্রুপে দ্বন্দ্বে ৭টি বাড়িতে ভাঙচুর, আহত ১৫

ঝিনাইদহে আ.লীগের দুই গ্রুপে দ্বন্দ্বে ৭টি বাড়িতে ভাঙচুরঝিনাইদহে সদর উপজেলার পোড়াহটি ইউনিয়নের হীরাডাঙ্গা-সুড়োপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের আদিপত্য বিস্তারের দ্বন্দ্বে ৭টি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে। এ সময় দুই গ্রামের ১৫ জন আহত  হয়েছেন।

স্থানীয়রা জানান, পোড়াহাটি ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতা  ফিরোজ হোসেন ও ইব্রাহিম খলিল রাজার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার রাতে একটি বিদ্যুতের মিটার ভাঙচুরকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে কথাকাটি হয়। শনিবার সকাল ৮টার দিকে উভয় গ্রুপ ঢাল-সড়কি নিয়ে মিলিত হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। পরে হীরাডাঙ্গা গ্রামে ৪টি ও সুড়োপাড়া গ্রামে ৩টি বাড়ি ভাঙচুর হয়। আহতদের ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝিনাইদহে আ.লীগের দুই গ্রুপে দ্বন্দ্বে ৭টি বাড়িতে ভাঙচুর

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে পুলিশ হীরাডাঙ্গা গ্রামে যায়। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

আরও পড়ুন- হবিগঞ্জে দুই সন্তানসহ নারীর লাশ উদ্ধার, সন্দেহের তীর স্বামীর দিকে