গ্রেফতার মানিক সরকার নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম আবাসিক এলাকার ৩৬৪ নম্বর প্লটে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মোস্তাক সরকার।
সন্তোষ কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর মানিক সরকার ঘা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকায় শ্বশুর বাড়িতে সে আত্মগোপনে ছিল।’
তিনি আরও বলেন, ‘বনোজ কুমার মজুমদার (পিবিআই মহা পরিদর্শক) স্যারের নির্দেশে পিবিআই চট্টগ্রাম মেট্রোর একটি টিম এই অভিযান পরিচালনা করে।’
এর আগে গত সোমবার (২৭ আগস্ট) বিকালে এই পরিবহনের ৪ নম্বর রুটে চলাচল করা একটি বাস তাকে চাপা দিলে রেজাউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরিবারের লোকজন জানিয়েছেন, ‘ভাটিয়ারি থেকে চার নম্বর রুটের ওই গাড়িতে করে আসার সময় ভাড়া নিয়ে চালক ও তার সহযোগীর সঙ্গে রেজাউলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে গাড়ি থেকে নামার সময় চালকের সহযোগী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তার শরীর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন চালক। এতে রেজাউলের মৃত্যু হয়।’
এ ঘটনায় পরদিন ওই বাসের চালক, সহযোগী ও কন্টাক্ট্ররকে আসামি করে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়। নিহত রেজাউলের মামা আব্দুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন-
রেজাউলকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা
‘রেজাউলকে ধাক্কা দেয় হেলপার, শরীরের ওপর গাড়ি চালিয়ে দেয় ড্রাইভার’