এর আগে শুক্রবার বেলা পৌনে তিনটার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে একদল দুর্বৃত্ত রোহিঙ্গা যুবক মো. ইয়াসেরকে গুলি করে হত্যা করে। ইয়াসের ওই রোহিঙ্গা শিবিরের প্রহরী দলের সদস্য ছিলেন। তবে ইয়াবা ধরিয়ে দেওয়ার অভিযোগে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন তার পরিবারের সদস্যরা।
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘রোহিঙ্গা নাগরিক মো. ইয়াসেরকে হত্যার অভিযোগে নিহতের বাবা মো. ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চার জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩-৪ জনকে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে করতে পুলিশ অভিযান চালাচ্ছে।