জন্মাষ্টমী উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি স্থলবন্দর

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।








বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ রবিবার (২ সেপ্টেম্বর) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় সকাল থেকে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও বন্দরের ভেতরের ট্রাক হতে পণ্য খালাস, পণ্যভর্তি, ডেলিভারিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার বন্দর দিয়ে যথারীতি আমদানি-রফতানি বানিজ্যসহ বন্দরের সব কার্যক্রম চালু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আব্দুস সবুর জানান, বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।