বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি ইউনিটে এমসিকিউ পদ্ধতিতে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। প্রাথমিকভাবে এক বা একাধিক ইউনিটে আবেদনের জন্য প্রথমত ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। এরপর উচ্চমাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পরবর্তীতে কেবলমাত্র তাদের কাছ থেকে ইউনিট ভিত্তিতে নির্ধারিত ফি নেওয়া হবে।
এছাড়া, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.ru.ac.bd/undergraduate) এ পাওয়া যাবে।