আটককক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জিয়াউর রহমান (২২) নামে রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয় বলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানিয়েছেন। সে নয়াপাড়া ক্যাম্পের ‘বি’ ব্লকের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
ওসি রনজিত কুমার জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে একটি দল ওই ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে একটি অবৈধ
অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।