নাঈম আহমেদ সরকার বিলশরন গ্রামের আব্দুল বাছেদ সরকারের ছেলে ও স্থানীয় দড়িপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার রাতের বেলা বিলশরন গ্রামের নিজ বাড়ির পাশে একটি গানের অনুষ্ঠান উপভোগ করতে বাড়ি থেকে বের হয় নাঈম। পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার খোঁজ পাননি। আজ মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন গ্রামের কয়রা নদীতে বস্তাবন্দি লাশ ভেসে উঠতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত বস্তাবন্দি লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা লাশটি স্কুলছাত্র নাঈম আহমেদ সরকারের বলে শনাক্ত করেন।
ওসি জানান, তিনদিন আগেই তাকে হত্যা করে লাশটি নদীতে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কী কারণে কে বা কারা হত্যার ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।