স্থানীয়রা জানান, পাহাড়ের একদল সশস্ত্র সন্ত্রাসী রুপসী পাড়ার মেরা খোলা এলাকায় এসে হামলা চালায়। এসময় তারা কয়েকটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় সেনাবাহিনীও তাদের ধাওয়া করে পাহাড়ের জঙ্গলে প্রবেশ করে।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পলা রাজু নাহা বলেন, ‘একদল পাহাড়ী সন্ত্রাসী এসে মেরা খোলা এলাকায় হামলা চালায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে সেনাবাহিনীও তাদের ধাওয়া করে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছে। বর্তমানে ভেতরে কী অবস্থা তা বলতে পারছি না। আমরা এখনও সেনাবাহিনীর অপেক্ষায় আছি। তারা ফিরে আসলে বিস্তারিত বলতে পারবো।’