শহিদুজ্জামান মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের আনিচুর রহমানের ছেলে। আহত শহিদুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের জানান, গত ৪ মাস ধরে মাদক মামলায় ঝিনাইদহ জেলা কারাগারে রয়েছেন তিনি। কারাগারে থাকা অন্য আসামিরা তাকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেন। একারণে তিনি নিজে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ফাল্গুনী রানী সাহা জানান, শহিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এ ব্যাপারে ঝিনাইদহ জেলা কারাগারের জেল সুপার গোলাম হোসেন জানিয়েছেন, ‘শহিদুজ্জামানের বাড়ি থেকে কেউ দেখতে আসে না। এ জন্য তার মন খারাপ থাকে। এছাড়া অন্যরা এই বিষয়টি নিয়ে তাকে কটূক্তি করে। তাই সে আত্মহত্যার চেষ্টা করেছে।’
আরও পড়ুন- খুলনায় ২৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৮৭