কুমিল্লায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী বোমা আশিক গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিকুমিল্লায় অস্ত্র-গুলিসহ আশিকুর রহমান ওরফে বোমা আশিক নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশিক ধর্মপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আশিকুর রহমান ওরফে বোমা আশিককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আরও পড়ুন- বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত