জেলা পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে দুদিনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মেহেরপুর সদর থানা থেকে ১৯ জন, গাংনী থানা থেকে ২৩ জন ও মুজিবনগর থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, ‘ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাশকতার উদ্দেশ্যে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপনে বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। এসময় বিএনপি-জামায়াতের আরও ২৩ নেতাকর্মীকে আটক করা হয়।’
ওসি বলেন, ‘আটক নেতাকর্মীদের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।’