এই নৌকাবাইচ প্রতিযোগিতায় ২০টি নৌকা অংশ নেয়। এর মধ্যে প্রথমস্থান অধিকার করে সিপাই গ্রুপের ভূঞাপুরের জামাল উদ্দিনের মানিকের নৌকা, দ্বিতীয় স্থান পায় ভূঞাপুরের শাহজাহান তালুকদারের হিরার নৌকা, তৃতীয় স্থান পায় ফুলকী দক্ষিণপাড়ার রুমেজ মেম্বারের ফুলের নৌকা। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নৌকা বাইচ অনুষ্ঠানে ফুলকী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ এরশাদ আলী খান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান। আরও উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. করিম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল ।