শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে সরকারকে বিএনপির সঙ্গে সংলাপ করতে হবে। মুখে গণতন্ত্র আর কাজে স্বৈরাচার দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। সরকারকে গণমানুষের দাবি মানতেই হবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তাকে দ্রুত বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করতে হবে।’
জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য দেন– জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল করিম মিজান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ প্রমুখ।