যশোরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। আটক ব্যক্তির নাম বজলুর রহমান বিশ্বাস । শনিবার (৮ সেপ্টেম্বর) ভোর রাতে বাঘারপাড়া উপজেলার গাইদঘাট এলাকা থেকে এ মাদক উদ্ধার ও বজলুরকে আটক করা হয়। এসময় জব্দ করা হয়েছে ফেনসিডিল বহনকারী একটি ট্রাক।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদি জানান, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইদঘাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। এসময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে থামার নির্দেশ দেয় তারা। ট্রাকটি না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বজলুর রহমান বিশ্বাস নামে একজনকে আটক করা হয়। পরে ট্রাকের টুলবক্স থেকে উদ্ধার করা হয় ৯শ’ ৫০ বোতল ফেনসিডিল।
যশোর সীমান্ত থেকে ট্রাকযোগে আটককৃত ফেনসিডিল ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব।