নিহত মাছ বিক্রেতা মানিকগঞ্জ সদর এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘শনিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই মাছ বিক্রেতা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী গ্রিন বাংলা পরিবহনের বাস তাকে চাপা দেয়। গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান