দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘লিমার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’
ওসি জানান, নিহত লিমা বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড়স্থ বাবুরহাট গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী। তার পিতার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে। ওসি আরও জানান, ঘটনার সময় লিমার মাও ওই মাহেন্দ্রটিতে ছিলেন। দুর্ঘটনার পর অক্ষত শিশুটিকে উদ্ধার করে তার নানির হেফাজতে দেওয়া হয়।
পুলিশ জানায়, শ্বশুর বাড়ি থেকে পিতার বাড়ি যাচ্ছিলেন লিমা। সঙ্গে দু’বছরের শিশু কন্যাও ছিল। তাদের বহনকারী মাহেন্দ্র গাড়ি নতুন রাস্তা মোড়ের পেট্রোল পাম্পের সামনে পৌঁছে। এ সময় একটি ট্র্রাক মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এতে লিমা ছিটকে সড়কে পড়ে যান। এরপরই ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই লিমা মারা যান।