এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হওয়ার কথা রয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপকেন্দ্রে এ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, এডিসি (সার্বিক) তরফদার সোহেল রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আখতারুজ্জামান মিঠু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভেড়ামারার অনুষ্ঠান থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনও বক্তব্য রাখেন।