ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।
গ্রেফতার কালাম মোল্লা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভবানিপুর গ্রামের আলতাফ মোল্লার ছেলে।
ওসি নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান, ভিকটিম স্কুলছাত্রী গত ৬ সেপ্টেম্বর স্কুল থেকে বাসায় ফেরার সময় বান্ধবীর সঙ্গে তার বাসায় যায়। গ্রেফতার হওয়া কালাম মোল্লা ওই বান্ধবীর বাবা এবং ওই সময় সে বাসায় ছিল। কালাম মোল্লার স্ত্রী পোশাক কারখানায় কাজে ছিলেন। কালাম মোল্লা তার মেয়েকে কাজের ছুঁতোয় বাসার বাইরে পাঠিয়ে দেয় এবং ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুটি চিৎকার শুরু করলে কালাম মোল্লা তাকে ছেড়ে দেয়। শিশুটি বাসায় ফিরে যায়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আজ সোমবার স্কুলে আসলে ওই ছাত্রী বিষয়টি শিক্ষককে বলে। পরে শিক্ষকরা ব্যারিস্টার কলোনির সামনে থেকে কালাম মোল্লাকে ধরে স্কুলে নিয়ে আসেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।’