অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামাল মুহাম্মদ রাশেদ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, আলোঘর প্রকাশনীর ব্যবস্থাপক সৈয়দ নূরুল আলম, দৈনিক সমতট বার্তার সম্পাদক নাট্য ব্যক্তিত্ব মঞ্জুরুল আলম।
অনুষ্ঠানে অতিথিরা বই পড়ার গুরুত্ব তুলে ধরে বলেন, বই পড়ার বিকল্প নেই। বই পড়ে কেউ দেউলিয়া হয় না। জ্ঞানের পরিধির প্রসার ঘটে। যে যতবেশি বই পড়বে, সে তত বেশি সৃজনশীলতার মাধ্যমে গুছিয়ে কথা বলতে পারবে।
আয়োজকেরা জানান, আশুগঞ্জ, বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বই মেলা চলবে।