স্থানীয়রা জানান, এলাকার মুসল্লিরা ফজরের নামাজের শেষে ফেরার পথে লাশটি দেখতে পায়। সকাল ৬টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর সকাল ৯টার দিকে পুলিশের একটি দল স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় ঘটনাস্থলে কাদাপানি থেকে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। এই পর্যন্ত লাশের কোনও পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারী পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) বিবেকানন্দ দেবনাথ বলেন, ‘এলাকার লোকজন তার পরিচয় শনাক্ত করতে পারেনি। সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর মঙ্গলবার ১২টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে এটি বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।