পটুয়াখালীতে লঞ্চঘাটে অভিযান, ইয়াবাসহ আটক ২

পটুয়াখালীপটুয়াখালীর রাঙ্গাবালিতে একটি লঞ্চঘাটে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় এক নারীসহ দুই জনকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপর ২টার দিকে উপজেলার কোরালিয়া লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালায় রাঙ্গবালী থানা পুলিশ। রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মাহিনুর বেগম ও মো. রাফি।