মাদারীপুরে তথ্য মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান'তথ্যই শক্তি। জানবো জানাবো, দুর্নীতি রুখবো' এই স্লোগানে মাদারীপুরের লেকেরপাড় স্বাধীনতা প্রাঙ্গনে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মেলার উদ্বোধন করেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় মাদারীপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর পক্ষ থেকে এ মেলার আয়োজন করা হয়।
তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান (মাঝে সাদা শার্ট পরা)সনাক এর সভাপতি খান মোহাম্মদ শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, টিআইবি'র অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক আব্দুল আহাদ প্রমুখ।
মেলায় জেলার সরকারি-বেসরকারি ৪৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। দুই দিনব্যাপী এই তথ্য মেলা উপলক্ষে আলোচনা সভা, দুর্নীতি বিরোধী বিভিন্ন প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।