উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ৭/৮ টি শিশু মধুমতি নদীতে গোসল করতে নামে। এসময় নিশান বৈরাগী (৭) ও প্রশান্ত বৈরাগী (৭) নামের দুই শিশু নিখোঁজ হয়। এলাকাবাসী নদীতে নেমে প্রশান্ত বৈরাগীকে জীবিত উদ্ধার করতে পারলেও নিশান বৈরাগীকে উদ্ধার করতে পারেনি।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ শিশু নিশানের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।নিহত নিশান বৈরাগী আন্দারকোটা গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।