আজমল হোসেন জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ও লালপুর থানার বিভিন্ন মাদকস্পটে অভিযান চালায় নাটোর র্যাব অফিসের একদল সদস্য। এসময় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস এমফিটামিন ট্যাবলেটসহ ১৪ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার উত্তর বড়গাছা এলাকার সাত্তারের ছেলে রফিকুল (২৪), কানাইখালী এলাকার মিনারুলের ছেলে রাজু (৩০),উত্তর রড়গাছার কালামের ছেলে রহমান (৪৪), কানাইখালীর মোস্তাকের ছেলে মাহমুদুল হাসান (৩০), আলাইপুরের মোজাম্মেলের ছেলে তুহিন (৩২), লালপুর উপজেলার কলম নগর কাজী পাড়ার জামালের ছেলে দ্বীন ইসলাম (২১), ও আহম্মদপুরের বানাত সরকারের ছেলে মধু (২৬)-কে ছয় মাস, সদর উপজেলার ডাক মারা গোরস্থান এলাকার আইয়ুবের ছেলে সুজন (২৪),একডালার মাতাছিনের ছেলে জয়নাল আবেদীন বাবু (২৮),চক বদ্যনাথের সেলিম ওসমানের ছেলে শিমুল (২৫),একডালা পুকুর পাড়ের আসলামের ছেলে লিটন (৩০),হুগালবাড়িয়ার আজিল মোল্লার ছেলে রফিকুল ও বনবলঘড়িয়ার রইছের ছেলে রবিউল ওরফে সাবু (২৭)-কে তিন মাস এবং চক বদ্যনাথের শফির ছেলে সবুজ তালুকদার(১৯)-কে একমাসেরন বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। জব্দ মালামাল ধ্বংস করার পর আসামিদের নাটোর কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেন আজমল হোসেন।