চার সন্তানসহ রোহিঙ্গা নারী আটক

আটক

জয়পুরহাট সদর উপজেলার দোগাছি পাইকরদারিয়া এলাকা থেকে সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে চার শিশুসন্তানসহ সোহেনা নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, চট্টগ্রামের দস্তগীর ক্যাম্প থেকে সিলেটের জাফলং এলাকার দালাল শহীদুল তাদের ভারতে কাজ দেওয়ার নাম করে জয়পুরহাটের সীমান্ত এলাকা দোগাছির পাইকরদারিয়ায় নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। এ সময় দালাল শহীদুলসহ সোহেনার স্বামী ও শাশুড়ি পালিয়ে যান।    

আটক ব্যক্তিদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।