কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আল-আমীনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার কায়ূমপুর ইউনিয়নের গাজীসার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কসবা- আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আল-আমীন নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে গোপন বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন। এই খবর পেয়ে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১৪ সালে কসবা থানায় নাশকতা মামলা রয়েছে।