জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাজিমখান বাজারের মা মেডিকেল হল, রুপা ফার্মেসি ও পাপড়ি মেডিসিন স্টোরকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে এবং একই বাজারের মেসার্স সোনালি স্টোরকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে বিভিন্ন অংকের অর্থ জরিমানা করা হয়।এছাড়াও ওই বাজারের সওদাগর স্টোরকে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রির অপরাধে অর্থদণ্ড দেওয়া হয়। এ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা অর্থের পরিমাণ প্রায় ১৫ হাজার টাকা বলে জানা গেছে।
মো.মোস্তাফিজুর রহমান আরো জানান, জরিমানার পরিমাণ কম হলেও আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিতার আওতায় আনার পদক্ষেপ হিসেবে এবং ভোক্তা ও বিক্রেতা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে লঘু দণ্ড দেওয়া শুরু করেছি। তবে ব্যবসায়ীরা একই অপরাধের পুনরাবৃত্তি করলে দণ্ডের মাত্রা বৃদ্ধি পাবে।