সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকালে খুদে বার্তায় বিষয়টি জানান সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক মো. মাশকুর রহমান। তিনি জানান, পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় কিছু চোরাকারবারী মিয়ানমার থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বার্মিজ সিগারেট ক্রয় বিক্রয় করছে বলে গোপন সংবাদ পাওয়া যায়। এই খবর পেয়ে সোমবার দুপুরে টেকনাফ র্যাব-৭ ক্যাম্প ১ এর ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে একজনকে আটক করে। এসময় একই এলাকার আলী আহম্মদ এর ছেলে জয়নাল আবেদীন কৌশলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য চার লাখ ৯৬ হাজার টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।