নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ওসমানবাংলাদেশকে এখন আর কেউ উপহাস করার সাহস পায় না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশ ২৫ বছর এগিয়ে যাবে। বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বিশ্বে সম্মানিত করেছেন। এখন আর কেউ বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করতে সাহস পায় না।’
মঙ্গলবার নগরীর ইসদাইর এলাকায় প্রস্তাবিত সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত নারায়ণগঞ্জ কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ কলেজের নবনির্মিত বহুতল ভবনের নাম শেখ কামালের নামে নামকরণ করার ঘোষণা দিয়েছেন সেলিম ওসমান। তিনি বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুমতি নিয়ে এই নামকরণ করা হবে।