নিহত মেহেদী হাসান চুয়াডাঙ্গা সদর উপজেলা শহরের ইসলামপাড়া মহল্লার রেজাউল ইসলামের ছেলে এবং ঢাকা আশুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে মেহেদী হাসান বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে যায় আলমডাঙ্গা মুন্সীগঞ্জ পশুহাট এলাকায়। এরপর মেহেদী হাসান মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামলে সে নিখোঁজ হয়।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী মাঝহাট গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে একটি লাশ ভাসতে দেখে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মাথাভাঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করে।