চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এলাকা থেকে ১০ বছর বয়সের এক কন্যা শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ওই এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান।
পুলিশ জানায়, নিহত শিশুর পরিচয় জানা যায়নি।
পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়রা গলিত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিশুটির পরিচয় এখনও জানা যায়নি। আমরা শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’