জামালপুরে এবার ২১৬টি মণ্ডপে দুর্গাপূজা

জামালপুরে দুর্গাপূজার প্রস্তুতিজামালপুরে এবার ২১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলা শহরে মণ্ডপ থাকবে ২২টি। জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় এই তথ্য জানান।

আগামী ১৫ অক্টোবর শুরু হবে ৫ দিন ব্যাপী দুর্গোউৎসব। সেদিনই হবে ষষ্ঠী পূজা। বোধনের মাধ্যমে মহা ষষ্ঠী পূজা উৎযাপন করা হবে।জামালপুরে দুর্গাপূজার প্রস্তুতি

মৃত্তিকা শিল্পী প্রাণতোষ চন্দ্র সরকার, গোবিন্দ পাল ও লিটন পাল জানান, পূজা যতই ঘনিয়ে আসছে মৃত্তিকা শিল্পীদের ব্যস্ততা ততই বেড়ে চলেছে। চলছে খর দিয়ে অবয়ব তৈরির কাজ। তার ওপর দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। এই কাজ শেষ হলেই দেওয়া হবে রং। পরে বস্ত্র পরিধান করানো হবে।জামালপুরে দুর্গাপূজার প্রস্তুতি

জামালপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, জামালপুরের শ্রী শ্রী রাধা মোহন জিও মন্দিরের সভাপতি বিরেন্দ্র চন্দ্র দাশ, বোষপাড়া শিব মন্দির দুর্গাপূজা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শুভ চন্দ্র পাল ও বোষপাড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি শীতাংশ কুমার সোম ওরফে শীতু সোমের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্ণ নিরাপত্তার মধ্য দিয়ে জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে কোনও ধরনের কোনও শঙ্কা নেই। তবে জেলা প্রশাসন থেকে এখনও পূজার জন্য কোনও বরাদ্দ দেওয়া হয়নি। জেলা প্রশাসক শিগগিরই আলোচনার মাধ্যমে কোন পূজায় কত খরচ হবে এটা শুনে প্রত্যেক পূজার জন্য বরাদ্দ দেবেন।