সংবাদ সম্মেলনে শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাকিল ইসলাম পাপুল লিখিত বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন ধরে দলের ত্যাগী ও যোগ্য নেতারা অন্দোলন সংগ্রাম করে আসছেন; আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা ও পুলিশের হয়রানির শিকার হয়েছেন। অথচ এসব নেতাদের কমিটিতে রাখা হয়নি। মূল্যায়ন করা হয়নি জেলা বিএনপির সাবেক সভাপতিসহ সিনিয়র অনেক নেতাকর্মীকে।’
তিনি বলেন, ‘কেন্দ্রের নির্দেশ অমান্য করে অনেক নেতার অবমূল্যায়ন করা হয়েছে। এই কমিটি গঠনে অসঙ্গতির সৃষ্টি করা হয়েছে। কমিটি গঠনে প্রতিহিংসা, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্য করা হয়েছে। এতে অনেক নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।’ তিনি কমিটি পুনর্মূল্যায়নের দাবি জানান।
সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক ছানাসহ পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।