রাজস্ব কর্মকর্তা আজম জানান, পাসপোর্ট যাত্রী মেহেদী হাসান ভারতে যাওয়ার জন্য প্যাসেনজার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে স্ক্যানের জন্য যান। তার ব্যাগ স্ক্যানের পর ভারতের দিকে রওনা দিলে তার গতিবিধি সন্দেহ হয়। এসময় তাকে চেকিং রুমে নিলে সে জানায় তার পায়ুপথে তিনটি সোনার বার আছে। তখন মেহেদীকে স্বর্ণ পাচারের অপরাধে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।