ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে পাঁচ যানবাহন চালককে ১৯শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের বৈশাখী মোড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই জাহিদুল ইসলাম।
এসআই জাহিদুল ইসলাম জানান, বৈশাখী মোড়ে সড়কের ওপর অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান। এসময় অবৈধভাবে পার্কিংয়ের দায়ে পাঁচ যানবাহনের চালককে ১৯শ’ টাকা জরিমানা করা হয়।