সোমবার (১ অক্টোবর) দুপুর ২ টায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
আহসান হাবিব কামাল বলেন, ‘বিসিসিতে আগামী ২৩ অক্টোবর মেয়র হিসেবে আমার মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ২২ দিন আগেই আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই হিসাবে ৪ অক্টোবর সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে পদত্যাগ করবো।’ তবে এই অদৃশ্য চাপের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি মেয়র আহসান হাবিব কামাল।
উল্লেখ্য, গত ২০১৩ সালের ১৫ জুন বিসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ওই বছরের ৮ অক্টোবর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। আগামী ২৩ অক্টোবর তার মেয়াদ শেষ হবে।