মহিলা আ.লীগ নেত্রীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

 
পিরোজপুরপিরোজপুরের স্বরূপকাঠীতে সোমবার (১ অক্টোবর) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও স্বরূপকাঠী পৌরসভার সাবেক কাউন্সিলর হাসিনা মনির অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন স্বরূপকাঠী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. কাওসার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বিষয়টি প্রশাসনের নজরে আসলে সোমবার তা ভেঙে ফেলা হয়।

হাসিনা মনি বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে  দুটি স্টল নির্মাণ করেছিলেন।