খাগড়াছড়িতে ১০ গুণী শিল্পীকে সম্মাননা

খাগড়াছড়িখাগড়াছড়িতে ১০ গুণী শিল্পীকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। রবিবার রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া ১০ গুনীজন হলেন কণ্ঠশিল্পী মো. আবুল কাশেম ও প্রভাকর বড়ুয়া, লোক সংগীত শিল্পী রতন কুমার ত্রিপুরা ও বিধান রায় বিশ্বাস, যন্ত্রসংগীত শিল্পী  যতীন্দ্র লাল রোয়াজা, সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা ও তরুণ কুমার ভট্টাচার্যী, কবিতা আবৃত্তিতে মংপ্রু চৌধুরী, সংগঠক খগেশ্বর ত্রিপুরা এবং সাংস্কৃতিক গবেষক প্রভাংশু ত্রিপুরা।

১০ গুণী শিল্পীকে উত্তরীয়, ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির সদস্য নুরন্নবী চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।