চাক্তাইয়ে মালবাহী নৌকায় আগুনে ২৫ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রামচট্টগ্রাম নগরীর চাক্তাইয়ে বেড়া মার্কেট এলাকায় মালবাহী একটি নৌকায় আগুন লেগে অন্তত ২৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। আগুনে নৌকায় থাকা জ্বালানি তেলের ড্রাম, গ্রাস সিলিন্ডার এবং চাল, ডালসহ মুদি পণ্য পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। মঙ্গলবার (0২ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে একটি ল্যাম্প বাতি থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন জানান।

জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট চারটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। নৌকা থেকে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস।’