শিয়ালকাঠী ইউপি নির্বাচনে জেপি প্রার্থী বিজয়ী

 


পিরোজপুরে ইউপি নির্বাচনপিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জাতীয় পার্টি (জেপি) নেতা মো. দেলোয়ার হোসেন শিকদার।

বুধবার (৩ অক্টোবর) শিয়ালকাঠী ইউনিয়নের স্থগিত ৪৭ নম্বর মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  ৪৬ নম্বর দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রে কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী হিসেবে দেলোয়ার হোসেন শিকদার  ভোট পান ২ হাজার ৫০৯ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র  প্রার্থী গাজী  সিদ্দিকুর রহমান পান ২ হাজার ৪০৯ ভোট। মো. দেলোয়ার হোসেন শিকদার ইতোপূর্বে ২০১১ সালেও এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

রির্টানিং কর্মকর্তা জুলহাস কবীর বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় কারণে ৫ নম্বর শিয়ালকাঠী ইউনিয়নের ৪৭ নম্বর মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬ নম্বর দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছিল।