ঘোষিত ফলাফলে জগ প্রতীকে আমিনুল ইসলাম রাবেল পেয়েছেন ৪ হাজার ১ শত ৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু পেয়েছেন ৩ হাজার ৯ শ’ ৫৮ ভোট। নির্বাচনে মোবাইল ফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন পেয়েছেন ৩ হাজার ৫ শ’ ৫৬ ভোট ও নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস পেয়েছেন ৩ হাজার ৩ শ’ ৫৪ ভোট। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত গোলাপগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৬শ’ ৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯শ’ ৫৮ জন ও নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৬শ’ ৭৪ জন।