নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বগারগোত এলাকার কামাল মিয়া ও বাচ্চু মিয়ার নেতৃত্বে দুই দল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অনেক দিন আগে দুই গ্রুপের সংঘর্ষে বাচ্চু মিয়া নামে একজন মারা গেলে কামাল মিয়ার সমর্থকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। বুধবার আদালত ওই মামলায় ৪৩ জন আসামির মধ্যে ১৩ জনকে জেলে পাঠান।
এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সমর্থকরা টেঁটাসহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে আনোয়ার আলীর (৩৫) মৃত্যু হয়। তিনি বাচ্চু মিয়ার সমর্থক। আর আশঙ্কাজনক অবস্থায় শফিক মিয়া (৩০) ও মোতালিব মিয়াকে (৪৫) ঢাকা মেডিক্যালে ভর্তি করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় মোতালিব মিয়া মারা যান। বাকিদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গেছে।