বরিশাল কারাগারে হাজতির মৃত্যু

বরিশালবরিশাল কেন্দ্রীয় কারাগারে খলিলুর রহমান নান্টু নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি ঝালকাঠির লেশ প্রতাপ গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। একটি হত্যা মামলায় আসামি হিসেবে তিনি কারাগারে ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ সেপ্টেম্বর খলিলুর রহমান নান্টুকে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি জেলা কারাগার থেকে বরিশালে পাঠানো হয়। একইদিনে তাকে বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ অক্টোবর বুধবার দিবাগত মধ্যরাতে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল-শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে তার মৃতদেহ সুরতহাল ও ময়নাতদন্তের জন্য লাশ রাখা কক্ষে পাঠানো হয়েছে।