টাঙ্গাইলে ৭০ লিটার চোলাই মদসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১২। শুক্রবার (৫ অক্টোবর) সকালে শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মোহাম্মাদ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলো শহরের কান্দাপাড়া মুচিপট্টির অন্তু রবিদাসের ছেলে কৈলাশ রবিদাস (৩০), কার্তিক রবিদাসের ছেলে সুরুজ রবিদাস (৫০), সুরুজ রবিদাসের ছেলে উত্তম রবিদাস (১৯), গনপদ রবিদাসের মেয়ে ফুলমতি রবিদাস (৪২) ও কিশোরী রবিদাসের মেয়ে রুনিয়া রবিদাস (৪০)।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মোহাম্মাদ রবিউল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কান্দাপাড়ার মুচিপট্টিতে অভিযান চালিয়ে ৭০ লিটার দেশি চোলাই মদসহ তাদের গ্রেফতার করা হয়। এরা টাঙ্গাইল সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে দেশি চোলাই মদ সরবরাহ করে আসছিল।’