ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ



রাঙামাটি
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের হস্তক্ষেপে বন্ধ হলো বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ। শুক্রবার (৫ অক্টোবর) বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর পোড়াভিটা গ্রামের ওই মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিবাহ হচ্ছে এমন একটি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বিকালে মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্যকে বিয়ে বন্ধ করতে নির্দেশ দিই। পরে ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মেয়ের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিই।’
বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর সদস্য নজরুল ইসলাম বলেন, ‘ইউএনও মহোদয়ের নির্দেশ পেয়ে মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের অভিভাবককে বুঝিয়ে বিয়ে বন্ধ করে দিই। এ সময় মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।’