শুক্রবার (৫ অক্টোবর) বিকালে বানিয়াজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত নজরুল-প্রমীলা মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করে বানিয়াজুরী নজরুল-প্রমীলা সাহিত্য ও সংস্কৃতিক পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নীনা রহমান।
বানিয়াজুরী নজরুল-প্রমীলা সাহিত্য ও সংস্কৃতিক পরিষদের আহ্বায়ক ডাক্তার মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর আলোচনায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবুল শিকদার। আলোচনায় আরো অংশ নেন ভাষা সৈনিক মীরান উদ্দিন আহমেদ, নারীনেত্রী লক্ষ্মী চ্যাটার্জি, বানিয়াজুরী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কালিদাস সাহা, মো. হায়দার আলী, কমরেড দুলাল বিশ্বাস, কলামিস্ট পারভেজ বাবুল, সাংবাদিক রিপন আনসারী প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি। এতে জেলা, উপজেলা ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া নজরুল ইসলামের জীবনী নিয়ে ‘হৃদয়ে নজরুল’ নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে।