আ.লীগের নির্বাচনি ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে মানিকগঞ্জের মাঠ-ময়দান

1

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার,পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে মানিকগঞ্জের নির্বাচনি মাঠে-ময়দান।

4

প্রতিটি নির্বাচনি আসনের প্রত্যন্ত গ্রামের পাড়া-মহল্লার বিভিন্ন ভবনের দেয়ালে ও জনবহুল স্থানে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ব্যানার শোভা পাচ্ছে।

5

নিজ নিজ দলের সম্ভাব্য প্রার্থীদের অনুসারীরা তাদের নেতার সৌজন্যে বিভিন্ন দিবসকে ঘিরে শুভেচ্ছাবাণী সম্বলিত পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগাতে শুরু করেছে।

3

রাস্তার মোড়ে মোড়ে, বাসস্ট্যান্ড, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজারের বিভিন্ন প্রান্তেও বড় সাইজের ব্যানার টাঙানো রয়েছে।

2

সবচেয়ে বেশি ব্যানার সাঁটানো হয়েছে ঢাকা-আরিচা মহাসড়ক, উপজেলা সদর ও গ্রাম-গঞ্জের রাস্তার ধারের গাছগুলোর সঙ্গে। ওসব গাছে পেরেক মেরে সম্ভাব্য প্রার্থীদের ছবির সঙ্গে দলীয় প্রধান ও সাবেক রাষ্ট্র প্রধানদের ছবি সাঁটিয়ে দেওয়া হয়েছে।

6

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অঞ্চল থেকে শুরু করে আরিচা ঘাট কিংবা পাটুরিয়া ঘাটে যেতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নির্বাচনি পোস্টার চোখে পড়েছে।