বান্দরবা‌নের উন্নয়ন মেলায় বিদ্যুৎ সম্পর্কিত সমস্যার তাৎক্ষণিক সমাধান

 

গ্রাহককে মিটার বুঝিয়ে দেওয়া হচ্ছেবান্দরবা‌নের উন্নয়ন মেলায় বিদ্যু‌ৎ সম্প‌র্কিত যেকোনও অভি‌যোগ বা সহ‌যোগিতার জন্য গে‌লেই  গ্রাহকরা পা‌চ্ছেন তাৎক্ষ‌ণিক সমাধান। বিদ্যু‌তের ত্রু‌টিপূর্ণ মিটারের বদ‌লে নতুন মিটার, নতুন সং‌যোগ প্রদান, ‌মিটার রি‌ডিং ও বিলিং সংক্রান্ত বিদ্যুৎ সম্প‌র্কিত যেকোনও সমস্যার তাৎক্ষ‌ণিক সমাধান দেওয়া হ‌চ্ছে।

বান্দরবান বিদ্যুৎ বিভা‌গের নির্বাহী প্রকৌশলী চিংহ্লা মং মারমা ব‌লেন,   ‘ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বাহন্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বান্দরবান সদর দফতর গ্রাহক‌দের ত্রু‌টিপূর্ণ মিটার প‌রিবর্তন, নতুন সং‌যোগ, মিটা‌রের রি‌ডিং ও বি‌লিং সংক্রান্ত সব সমস্যার তাৎক্ষণিক সমাধান কর‌ছে। আমরা যত দ্রুত সম্ভব তা‌দের তাৎক্ষ‌ণিক বিদ্যুৎ সম্প‌র্কিত সব ধরনের সহ‌যো‌গিতা কর‌ছি।’

কালাঘাটার নুর জাহান বেগম ব‌লেন, ‘আমি এলাকার লোকজ‌নের মাধ্যমে উন্নয়ন মেলায় বিদ্যুৎ বিভা‌গের তাৎক্ষ‌ণিক যেকোনও সমস্যার সমাধা‌ন‌ দেওয়ার খবর শু‌নে এসেছি। আমার ঘ‌রের মিটার প‌রিবর্ত‌নের জন্য উন্নয়ন মেলায় বিদ্যুৎ বিভা‌গের স্ট‌লে আসার পর এক‌টি নতুন মিটার পে‌য়েছি।’

গ্রাহক আমিনুল ইসলাম বাচ্চু ব‌লেন, ‘আমার পুরাতন নষ্ট মিটা‌রের প‌রিব‌র্তে উন্নয়ন মেলার বিদ্যুৎ বিভা‌গের স্টল থেকে তাৎক্ষ‌ণিক দুইটিে নতুন মিটার সংগ্রহ ক‌রে‌ছি।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, প্রথমদিনে একটি, দ্বিতীয় দিনে তিনটি ও তৃতীয় দিন শনিবার দুপুরের মধ্যে ১০টি ত্রুটিপূর্ণ মিটার পরিবর্তন করে নতুন মিটার দেওয়া হয়েছে। চার থেকে পাঁচটি বিল সংশোধন, মিটার রিডিংসহ বেশ কয়েকটি নতুন সংযোগ প্রদান ও গ্রাহকদের নানা সমস্যাও সমাধান করা হয়েছে।