শনিবার (৬ অক্টোবর) বিকালে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ ইভিএম ব্যবহার করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর কিছু সংশোধনী দরকার হবে। এটি সংশোধনের জন্য সরকারের কাছে পাঠানো হয়েছে। সংসদে পাস হলে এর আইনি ভিত্তি স্থাপিত হবে।’
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে সরকার বলতে পারবে।’
প্রার্থীদের প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন,‘তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের হাতে আচরণবিধি প্রয়োগের ক্ষমতা থাকে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন এসব বিষয়ে কাজ করবে।’
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান প্রমুখ।